বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

২০০ পরিবহন শ্রমিক টিকার আওতায়


DhakaReport24.com || 2022-01-30 13:34:15
২০০ পরিবহন শ্রমিক টিকার আওতায়

‘যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে হবে, নিতে হবে সরকারের দেওয়া টিকা’ এই প্রতিপাদ্য সামনে রেখে গণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু কর্মসূচির উদ্বোধন করেন

তিনি বলেন, ওমিক্রন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই টিকার আওতায় আসতে হবে। যাত্রীদের নিরাপত্তায় শ্রমিকদের টিকাদান জরুরি। এর দ্বারা পরিবহনের চালক, শ্রমিকসহ যাত্রীরা নিরাপদে থাকবেন।
 
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো. আহাসউল্লা হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আন্তঃজিলা বাস মালিক নেতা মো.বশর, মো. ইউসুফ, সচিব মো. মানোয়ার হোসেনসহ আরও অনেকে।

এর আগে হাটহাজারী বাস স্টেশনের ৫০০ জন শ্রমিক টিকা পেয়েছেন। কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে ২০০ শ্রমিককে টিকা প্রদানের পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে বলেও জানানো হয়।