বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা


DhakaReport24.com || 2024-08-17
এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় চট্টগ্রামে তানভীর ছিদ্দিকী নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে মামলার আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

শনিবার (১৭ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন। এ নিয়ে ছয় পাঁচ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে নয়টি মামলা হলো।

মামলার এজাহারে উল্লেখ করা হয়-গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন (১৬) নিহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী থানার আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার চাচা বাদী হয়ে এজাহার জমা দিলে মামলাটি রুজু হয়।

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এখন তিনি ভারতে অবস্থান করছেন।

বিদেশ চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা হতে থাকে। গতকাল পর্যন্ত চার দিনে তার বিরুদ্ধে আটটি মামলা হয়। আজ চট্টগ্রামে নতুন করে আরও একটি মামলা হওয়ায় সংখ্যাটা বেড়ে দাঁড়ালো নয়টিতে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম