বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক


DhakaReport24.com || 2024-04-27 11:49:30
শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার ইউএই দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এসব দিরহাম বাংলাদেশি ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ ডলারের সমান।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কায়সার হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এসময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম