চট্টগ্রামে এস আলম রিফাইনড চিনির মিলে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এই সুগার মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দাউদাউ করে জ্বলতে দেখা গেছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চন্দপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের মিলে সাতটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিটকে ডাকা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগুনে ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম