বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

প্রেমিকের হয়ে পরীক্ষা দিতে এসে কারাগারে তরুণী


DhakaReport24.com || 2024-01-25 11:43:45
প্রেমিকের হয়ে পরীক্ষা দিতে এসে কারাগারে তরুণী

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম প্রিয়তি জান্নাত। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

গতকাল বুধবার নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, পরীক্ষায় দায়িত্ব পালন করা পরিদর্শক হাজিরা শিটে সই নেওয়ার সময় ওই মেয়ে ছেলের নামে স্বাক্ষর করে। পরিদর্শক পরে বিষয়টি ভালো করে পরীক্ষা করে দেখেন ওই ছাত্রী একজন ছেলের হয়ে প্রক্সি দিতে এসেছেন। আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনো জানতে পারিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম