বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারাল পিকআপ


DhakaReport24.com || 2024-01-18 19:51:00
বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারাল পিকআপ

আবারও চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুর্ঘটনা ঘটেছে। এবার টানেলের ভেতরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডে ধাক্কা দেয়। এতে ডেকোরেটিভ বোর্ডের ৮০ ফুট অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে কেউ হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার ভোরে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। 

এ নিয়ে গত আড়াই মাসে টানেলের ভেতরে ও বাইরে পাঁচটি দুর্ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার সকালে টানেলের আনোয়ারা প্রান্তে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙ্গে দায়িত্বরত একজন নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সহকারী প্রকৌশলী (টোল অ্যান্ড ট্রাফিক) তানভীর রিফা বলেন, আজ ভোরে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে মুরগী বহনকারী একটি পিকআপ যাচ্ছিল।


টানেল অতিক্রমকালে পিকআপটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় এবং টানেলের টিউবে ধাক্কা দেয়। এতে ডেকোরেটিভ বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা দেখে গাড়িটি সরিয়ে নেওয়া হয়। পিকআপের ধাক্কায় টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের ৮০ ফুট লম্বা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মুরগি বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় টানেল কর্তৃপক্ষ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম