বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭


DhakaReport24.com || 2024-01-16 15:05:30
বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে থাকা সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা লেগে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি উল্টে ৭ জন আহত হয়েছেন।

টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের পরিচয়- নিরাপত্তাকর্মী ও নৌ-বাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তারা সবাই নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলমুখী একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে।’

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে টানেলের চায়না রোড এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নৌবাহিনীর সদস্যসহ মাইক্রোবাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম