বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে যুবলীগের হামলা


DhakaReport24.com || 2023-11-16 12:43:45
চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে যুবলীগের হামলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনের ফটকে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেছে যুবলীগ ক্যাডাররা।ওই সময় লাঠিসোঁটা হাতে তারা বিক্ষোভ করে। তারা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।এর আগে কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে পারেনি।

বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের কাজীর দেউড়িতে চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ অংশ নেওয়া ব্যক্তিদের অবরোধ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ‘বিএনপির নেতারা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেয়। এ ছাড়া কার্যালয়ের সামনে বিএনপির কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম