বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে: সৎ বাবার যাবজ্জীবন


DhakaReport24.com || 2023-10-22 18:46:15
ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে: সৎ বাবার যাবজ্জীবন

চট্টগ্রাম নগরে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনায় সৎ বাবা মো. মজিদকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। মজিদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুলপাশা ইউনিয়নের সাবুকপাড়ার বাসিন্দা।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের বলেন, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নগরের সদরঘাট থানা এলাকায় সৎ বাবা ও মায়ের সঙ্গে বসবাস করতেন কিশোরী মেয়ে। তার মা অন্যের বাসায় কাজ করেন। সৎ বাবা পেশায় একজন গাড়িচালক। সৎ বাবা ভুক্তভোগী কিশোরীকে প্রায়ই খারাপ প্রস্তাব দিত। ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে মা কাজে বের হলে সৎ বাবা মেয়েকে ধর্ষণ করে এবং এ বিষয়ে মুখ খুললে কিশোরী ও তার মাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এভাবে সৎ বাবা প্রায়ই তাকে ধর্ষণ করত। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ২০১৮ সালের ২ জুন সদরঘাট থানায় মামলা করে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম