বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পাঁচ বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক তারা


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-09-14 19:42:30
পাঁচ বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক তারা

১৯৯০ সালে কক্সবাজারের টেকনাফ থানায় একটি মাদক মামলা হয়। এর আসামিদের ২০১৩ সালে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই সাজা এড়াতে আসামি মোহাম্মদ ইসমাইল ও আব্দুর নুর ১০ বছর পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। 


গ্রেপ্তার ইসমাইল উপজেলার চুন্নাপাড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে। আব্দুর নুর উত্তর সরেঙ্গা গ্রামের মো. মুসার ছেলে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৯০ সালে টেকনাফ থানার একটি মাদক মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা এড়াতে তারা ১০ বছর পালিয়ে ছিল।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম