বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসে শিশুসহ নিহত ২


DhakaReport24.com || 2023-08-27 13:13:30
চট্টগ্রামে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

চট্টগ্রামে পাহাড় ধসে সাত মাস বয়সী এক শিশুসহ শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার সকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা যাওয়ারা হলেন- মো. সোহেল (৩৫) ও সাত মাস বয়সী বিবি জান্নাত। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম