দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়া পুলিশ সদস্য। আজ(২৫ আগস্ট) ভোরে উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া খুনি বটতল এলাকার জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হতে ওই ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার এসআই মাজহারুল ইসলাম সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া খুনি বটতল এলাকার জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর গাড়ী তল্লাশীকালে ঢাকাগামী রবি এক্সপ্রেস হতে পুলিশের উর্ধতন কতৃপক্ষের টুপি,বেল্ট ও জ্যাকেট পরিহিত এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করে জানতে চাইলে সে জানান,তিনি টেকনাফ থানায় কর্মরত।এরপর ব্যাপক জিজ্ঞাসাকালে সাতকানিয়া থানা পুলিশ জানতে পারেন যে,সে ভুয়া পুলিশ সেজে বিভিন্ন এলাকায় অপকর্ম করে বেড়ায়।
আটককৃত ওই ভুয়া পুলিশের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)।সে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ লক্ষণখোলা ২৫নং ওয়ার্ডের আলাউদ্দিন সাউদ এর ছেলে।
পুলিশ তার নিকট হতে ১টি পুলিশ বেল্ট, ১টি পুলিশ ক্যাপ, ১টি জ্যাকেট, ১টি কালো ক্যাপ, ২টি এনড্রয়েট মোবাইল ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানা,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।