জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠনিক জলাশয়ে/সরকারি খাস পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ ২০ আগষ্ট রবিবার সকাল ১০টায় মাছের পোনা বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি আরাফাত ছিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ হাছান এহাছানুল কবির, সাতকানিয়া ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ন কার্ণায়েল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ লালু প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম