বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-25 19:53:45
সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩' উপলক্ষে চট্টগ্রামের  সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।আজ(২৫ জুলাই)মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে র‍্যালি ও উপজেলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এর সভাপত্বিতে ও উপজেলা মৎস্য অফিসার সৈকত শর্মার  সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)মো,আরাফাত ছিদ্দীকি,উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত প্রমুখ।


অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস তাহার বক্তব্যে তিনি বলেন, সারা দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।