মহেশখালীতে ওয়ারিশ সনদ জাল করে অধিগ্রহণকৃত ভূমির অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
মহেশখালী উত্তর ঝাপুয়া'র আব্দুল হামিদ (৭৫) ও তার পুত্র আব্বাস উদ্দিন(৪০) এবং দক্ষিণ ঝাপুয়া'র আবু তৈয়ব'র(৪০) যোগসাজশে একই এলাকার ছৈয়দ নূর(৪৫) ও আমির হামজা'র (৫৫) অধিগ্রহণকৃত জমির অংশ হতে উনিশ লক্ষ বিশ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, একরাম মিঞার স্ত্রী ওয়াজ খাতুন তার দুই প্রপৌত্র ছৈয়দ নূর ও আমির হামজা'কে ঝাপুয়া মৌজার, বিএস ১০১,২০১,১৮৫ নং খতিয়ান হতে ৩০/৭/ ১৯৯০ সালে ৩১৪ নং দলিল মূলে ১ একর ৪৫ শতক জমি রেজিস্ট্রি দানপত্র করেন।তেত্রিশ বছর ধরে ছৈয়দ নূর ও আমির হামজা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন।বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ণ প্রকল্পের আওতায় মহেশখালীতে ভূমি অধিগ্রহণ শুরু হলে উক্ত খতিয়ানের ছৈয়দ নূর ও আমির হামজার অংশ হতে আনুমানিক ৫০ শতক জমি অধিগ্রহণ করে সরকার।যার আনুমানিক মূল্য উনিশ লক্ষ বিশ হাজার টাকা।অধিগ্রহণের বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ছৈয়দ নূর,আমির হামজা'র চাচা আব্দুল হাকিম ও তার পুত্র আব্বাস উদ্দিন এবং ফুফাতো ভাই আবু তৈয়ব'র পরিকল্পনায় ওয়ারিশ সনদ জাল করে ছৈয়দ নূর ও আমির হামজা'কে বাদ দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে।
ভুক্তভোগী আমির হামজা অভিযোগ করে বলেন,এই বিষয়ে কোর্টে মামলা দায়ের করে সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হলেও এলও শাখা-২ এর এলও শুভাশিষ চাকমা দায় এড়িয়ে যাচ্ছেন।