“দুঃস্থ অসহায়দের জন্য সরকার সবসময় পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হতদরিদ্র জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ভূমিহীনদের বাড়ি নির্মাণ করে দিয়ে সরকার আমাদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ২৩ জুন, জুমাবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণকালে চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার না করে ইবাদতের অংশ হিসেবে সকলের প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকলের পাশে দাঁড়ানোর এ ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি মিন্টু তালুকদার, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য মোহাম্মদ রাশেদ, মহিলা ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম