বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


মামুনুল হক: দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-19 15:09:00
সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

 উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় ১৯ জুন সোমবার সকাল ১১ টায় সাতকানিয়া সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৫ লক্ষ গাছ লাগানো হবে। সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সমূহেও এই গাছের চারা লাগানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার গাছ লাগানো হবে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মাহবুব, সহকারি শিক্ষা অফিসার মীর কাশেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভার শাখার সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফরহাদুল ইসলাম প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম