বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামের চুনতির শীর্ষ চোরাকারবারী আবদার কারাগারে: এলাকায় স্বস্তির নিঃশ্বাস


দেলোয়ার হোসেন রশিদী, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-06-17 14:23:00
চট্টগ্রামের চুনতির শীর্ষ চোরাকারবারী আবদার কারাগারে: এলাকায় স্বস্তির নিঃশ্বাস

চট্টগ্রামের চুনতির সেই শীর্ষ চোরাকারবারী যুবক আবদার অবশেষে জেল হাজতে। ১৫ জুন বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানায় চোরাকারবারী মামলায় আত্মসমর্পনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল আদালত। 

যুবক আবদার লোহাগাড়ার আধুনগর ফতেহার মুড়া এলাকার রফিকের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ কিশোর গ্যাং সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার এসব কর্মকান্ডের ‍উপর নজরদারি রাখছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ১৪ জুন বুধবার রাতে তাকে আটক করার জন্য র্যা ব-৭ টিম অভিযানে গেলে সে গা-ঢাকা দেয়। তার কারাগারে যাওয়ার ফলে এলাকায় পুনরায় শান্তি ও স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীরা।

সূত্র মতে, ২০১৯ সালে বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালি থানায় প্রধান আসামি আবদার উদ্দিনসহ চার জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (বি) ধারায় জি আর, ৬১৭/ ১৯ নং মামলা রুজু করা হয়। ইতোমধ্যে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামীর দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল সেটসহ ভারতীয় চুরি ছিনতাইকৃত মালামাল জব্দ করেন এবং প্রধান আসামি আবদার উদ্দিন সহ অন্যান্য তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণসহ আদালতের চার্টশিট প্রদান করেন। যা বিশেষ ট্রাইব্যুনাল ১১/২০ বিচারাধীন রয়েছে। চোরাকারবারীর বিষয়ে ২০২১ সালের ১ নভেম্বর দৈনিক সমকাল-এ ভারতীয় মোবাইল এবং চোরাচালান কারবারিদের বিরুদ্ধে অভিযুক্ত আবদার উদ্দিন সহ সিন্ডিকেট সদস্যদের নাম গোয়েন্দা বাহিনীর বরাত দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিগত চার বছরে পালাতক অবস্থায় প্রধান আসামী আবদার উদ্দিনসহ তার সিন্ডিকেট আন্তর্জাতিক চোরা-চালানী দুবাই থেকে স্বর্ণ, দেশ থেকে দুবাই ইয়াবা পাচার এবং স্থানীয় দুর্বৃত্তদের সাথে নেটওয়ার্ক গঠন করে চুরি ডাকাতিসহ অবৈধভাবে বিশাল টাকার পাহাড় গড়েছে বলে  বিশেষ সূত্রে জানা যায়। 

ইতিমধ্যে চট্টগ্রাম রিয়াজুদ্দীন বাজার থেকে ঢাকায় অবৈধ চুরি-ছিনতাইকৃত মোবাইলের দোকান, চট্টগ্রাম বকশিবাজারে কাপড়ের দোকান এবং চকবাজারের কয়েকটি ফ্ল্যাট কিনেছে বলো জানা যায়। গোয়েন্দা বাহিনী এবং দুদক এ ব্যাপারে কাজ করলে আরও সম্পদ ও নগদ টাকার সন্ধান পাওয়া যেতে পারে এলাকার সচেতন মহলের ধারণা। সে আইন শৃঙ্খলা বাহিনী হাত থেকে বাঁচার জন্য ভোটার আইডি ও ঠিকানা বদল করে আধুনগর থেকে চুনতির ভোটার কার্ড করেছে বলে ও জানা যায়। অবৈধ সকল কাজকর্মের প্রধান গডফাদার হিসেবে লোকজন আবদার উদ্দীনকে ভয় করতো এবং তার সামনে মুখ খুলতে সাহস করতোনা। 

এই অপকর্মে কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবার মোটা অংকের বিনিময়ে কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘ চার বছর ধরে দেশে বিদেশে অপরাধ মূলক কাজ চালিয়েছে। তবে সুধী সমাজের প্রশ্ন, দেশে এত চৌকশ আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে ফাকি দিয়ে এত অপরাধ করে দীর্ঘসময় দাপিয়ে বেড়াচ্ছিল সে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম