"শেখ হাসিনার বার্তা নারী- পুরুষ সমতা" শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজে 'ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় বিষয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আজ(১৫জুন)বৃৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হল রুমে উক্ত বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়।
তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে জেসমিন সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার এমপির প্রতিনিধি ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আনম সেলিম উদ্দীন চৌধুরী।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাম্মৎ তানিয়া খাতুন,দাতা সদস্য আবদুল মন্নান,অভিভাবক সদস্য মোহাম্মদ ইসমাইল,কামাল উদ্দীন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম