বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ডাকাত,হত্যা,অস্ত্র আইন ও ইয়াবা মামলার আসামীসহ গ্রেফতার ১৩


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-14 15:04:00
সাতকানিয়ায় ডাকাত,হত্যা,অস্ত্র আইন ও ইয়াবা মামলার আসামীসহ গ্রেফতার ১৩

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত,হত্যা,অস্ত্র আইন ও ইয়াবা মামলার আসামীসহ ১৩ আসামীকে গ্রেফতার করেছে।গত (১৩ জুন গভীর রাতে ও ১৪ জুন সকালে)মঙ্গলবার  দিবাগত রাতে ও বুধবার সকালে থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশসূূত্রে জানা যায়,মঙ্গলবার দিবাগত রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়ার আলোচিত পিকআপ গাড়ীর ড্রাইভার ওয়াসিম হত্যা মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম লিটন প্রঃ ইমন(৩৭)কে নিজ বাড়ি এলাকা মিঠাদীঘি থেকে গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃত ইমন উপজেলার পূর্ব কাজীর পাড়ার লোকমান হাকিম প্রঃ ছাবের আহম্মদের ছেলে। আজ বুধবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়ার ১৫নং ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা হাঙ্গর রাজঘাটা সাকিনে এসআই পার্ক কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর তল্লাশী চৌকি বসিয়ে মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা এলাকার মোছাঃ হামিদা বেগম (৩০)কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।পরবর্তীতে থানার অন্যান্য অফিসারগন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী সিরাজ মিয়া (৫৬), ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃনুরুল আমিন(৪৬),৬ মাসের সাজাপ্রাপ্ত  আসামী মোহাম্মদ তাহের সোহেল(৩১),পেনাল কোড এর আসামী  হাছিনা আক্তার(৩৭),  রায়হানুর রহমান(৩৪),অস্ত্র আইন এর  পরোয়ানাভূক্ত আসামী  মোঃ জামাল উদ্দিন(৪৩), তারেকুল ইসলাম প্রঃ ডাকাত তারেক(৩৩), আক্তারুজ্জামান(৪৬),মোঃমফিজ(৩৬),  মিনহাজ(২৭),চুরি মামলার আসামী ইউনুছ আহমদ (৩১)কে গ্রেফতার করেন। 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম