বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় মাদকাসক্ত যুবকের রহস্যজনক আত্মহত্যা


দেলোয়ার হোসেন রশিদী, স্টাফ রিপোর্টার।
DhakaReport24.com || 2023-06-08 14:10:45
লোহাগাড়ায় মাদকাসক্ত যুবকের রহস্যজনক আত্মহত্যা

চট্টগ্রাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় এক বাড়ির পুকুর ঘাটে মদ্যপান করে পুকুর ঘাটের একটি গাছে ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার খবর মিলেছে। এটি হত্যা না আত্মহত্যা, এ বিষয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।

৮ জুন বৃহস্পতিবার সকালে হিন্দু পাড়ায় রাজিব দত্ত (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। আত্নহননকারী রাজীব দত্ত সাতাকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অনিল দত্তের পুত্র। স্থানীয় চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান স্থানীয় গ্রাম পুলিশ পূর্ণেদ্রা রুন্দ্র খবর দিলে তিনি সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে পৌছান এবং পুলিশে খবর দেন।সারেজমিনে গিয়ে দেখা যায় পুকুর ঘাটে পড়েছিলো মাদক সামগ্রী, গাছে ঝুলছিলো মরদেহ। স্থানীয়রা জানায় সে তার আত্নীয়র বাড়িতে বেড়াতে এসেছিলো।

তার আত্নীয় রুপ্না দাশ জানান, গতরাতে তাকে ভাত খেতে ডাকলে সে পরে খাবে বলে। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে স্থানীয়রা ডাকাডাকি করলে দরজা খুলতে গেলে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে স্থানীয় একজন দরজা খুলে দিলে ঝুলন্ত দেহ দেখতে পান। আত্নহননকারীর মায়ের সাথে কথা বললে তিনি জানান কি কারণে সে আত্নহত্যা করেছেন তা তিনি জানেন না। সে মাদক সেবন করতো কিনা প্রশ্নের জবাবে বলেন সে গোপনে মদ্যপান করতো। সরেজমিনে গিয়ে সকাল ১১ টায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনার খবর ইতোমধ্যে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি তদন্ত টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্ররেণ করা হবে এবং এ ঘটনার জন্য একটি অপমৃত্যু মামলাও রুজু করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম