চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ২৪ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।আজ(২ জুন) শুক্রবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জলদাস পাড়ায় উক্ত অগ্নিকান্ডের ঘটমা ঘটে।ক্ষতিগ্রস্থদের দাবী উক্ত অগ্নিকান্ডে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন,ভরত দাশ,রিটন দাশ,সুদর্শন দাশ,রাজকুমার দাশ,সাধন দাশ,বিবেক দাশ,হেমন্ত দাশ,বসন্ত দাশ,নকুল দাশ,সোহাগ দাশ,কৃষ্ণ পদ দাশ,সুরেশ দাশ,সুরন্জন দাশ,ব্রজলাল দাশ,বাহাদুর দাশ,বজবাশি দাশ,কালাবাশি দাশ,অঞ্জলি দাশ,পেঠান দাশ,ময়না দাশ,রুপন দাশ,সন্তোষ দাশ,সুভাষ দাশ ও গৌরাঙ্গ দাশ।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়।ক্ষতিগ্রস্ত বাড়ি গুলোর মধ্যে বাশের বেড়া টিনের ছাউনি ঘেরা ঘর ছিল।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,আজ শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জলদাশ এলাকার সুদর্শদন জলদাসের বাশের বেড়া টিনের ছাউনি ঘরে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে আশে পাশের ছড়িয়ে গিয়ে অবশিষ্ট ঘরগুলোতে আগুন লেগে সম্পূর্ন পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের চেষ্টায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে আগুনে আনুমানিক ৭০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ হতে আগুনের সূত্র হতে পারে।
জানতে চাইলে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু অগ্নিকান্ডে ২৪ বাড়ি পুড়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,ক্ষতিগ্রস্তদের ব্যাপারে সরকারিভাবে ও ব্যক্তিগত উদ্ব্যোগে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করে যাব।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম