বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু


DhakaReport24.com || 2023-05-28 15:43:00
চট্টগ্রামে আগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু

চট্টগ্রামে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় বসতঘরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন।

রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হওয়ার পর নুরনাহার বেগম, তার দুই সন্তান ফারিজা আক্তার (৩), মারুফ (১) এবং ইমনকে (২৩) হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ঢাকা মেইলকে জানান, আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে নিহতদের নাম জানাতে পারেননি তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম