বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চন্দনাইশে গলায় জীবন্ত মাছ আটকে শিশুর মৃত্যু


মামুনুল হক দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-28 10:11:45
চন্দনাইশে গলায় জীবন্ত মাছ আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে জীবন্ত মাছ আটকে ইমরান হোসেন নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ(২৭ মে)শনিবার দুপুরে দোহাজারীর পৌরসভার চাগারচর এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।শিশুটির বাবা মোহাম্মদ হোসেন পেশায় একজন জেলে।

স্থানীয় নোমান রিজভী বলেন, সাঙ্গু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে শিশুটির বাবা। প্রতিদিন সাঙ্গু নদীতে মাছ ধরে বাড়িতে রেখে স্থানীয় বাজারে বিক্রি করেন। শনিবার সকালে সাঙ্গু নদীতে মাছ ধরে বাড়ির বারান্দায় রাখেন। সেখান থেকে একটি মাছ মুখে নিয়ে নেয় ইমরান। পরে কান্নাকাটি শুরু করলে মুখে মাছ আটকে যাওয়ার বিষয়টি তারা বুঝতে পারেন। তাৎক্ষণিক তাকে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চট্টগ্রামে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, সকালে গলায় মাছ আটকে যাওয়া এক শিশুকে আনা হয়। তবে শিশুটির অবস্থা ভালো না হওয়ায় উন্নতর চিকিৎসার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম