চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন একটি ভাড়া বাসার ৪র্থ তলার রুমের ভিতরে মাদক উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল।
গত ২২ মে ০১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী মোঃ ফোরকান (৪০), এবং এহসানুল আলমকে (৫৫), আটক করে।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত বাসার পূর্ব পাশের রুমের ভিতরে অবৈধ মাদক (ফেন্সিডিল, বিদেশী মদ ও গাঁজা) রয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো মতে ১টি খাকি রঙের কাগজের কার্টুন ও ৭টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৬৪ কেজি গাজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোটরবাইকও জব্দ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম