বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

টানা ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ধর্ষক গ্রেপ্তার


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-23 20:34:00
টানা ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস  অভিযানে ধর্ষক গ্রেপ্তার

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে সাড়ে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শহিদুল ইসলাম (৩১) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গত সোমবার (২২ মে) রাত ৮ টার দিকে কক্সবাজার জেলার কুতুবদিয়া পাড়া এলাকা থেকে থানার ওসি মো. ইয়াসির আরাফাতের তদারকিতে টানা ৪৮ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। ঐ ঘটনায়  শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত শহিদুল সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। ধর্ষিতা শিশুটিও (রুপা ছদ্মনাম) একই এলাকার বাসিন্দা এবং ভোয়ালিয়াপাড়া এলাকার নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসী। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালের ওসিসি’তে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহারসুত্রে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত শনিবার (২০মে) রাত সাড়ে ৯টার দিকে বড় চাচার মেয়ের সাথে বাড়ির পার্শ্ববর্তী ভোয়ালিয়াপাড়া এলাকার একটি দোকানে কেক কিনতে যায় ধর্ষিতা শিশু। কেক কিনে বাড়ি ফেরার পথে ধর্ষক শহিদুল বড় চাচার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়ে শিশুটিকে আইসক্রিমের লোভ দেখিয়ে তার (শহিদুল) ছাগল রাখার ঘরে নিয়ে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়। 

ধর্ষিতা শিশুটির মা বলেন, মেয়ে ঘরে ঢুকে ব্যাথায় কান্নাকাটি করছে এবং বলছে,তার প্যান্ট খুলতে। প্যান্ট খুললে দেখা যায় কাপড়ে রক্তের দাগ ও গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে এলাকার কিছু লোকের সহায়তায় মেয়েকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চিকিৎসকরা চমেক হাসপাতালে প্রেরণ করেন।

শিশুটির মা আরও বলেন, এর আগেও শহিদুল আমার মেয়েকে খারাপ করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। বিষয়গুলো স্থানীয়ভাবে মিমাংসা হয় এবং বার বার সে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।  শিশু ধর্ষণের বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকে সাতকানিয়া থানার ওসির তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা এলাকা, ধর্ষকের আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে তল্লাশি চালায় পুলিশ। পরে ধর্ষককে আটক করতে তার ভাইসহ পাঁচজন নিকটজন ব্যক্তিকে আটক করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ধর্ষক ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক শহিদুলকে গতকাল (মঙ্গলবার)২৩ মে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর দিন সকালে শিশুটির মা শহিদুলকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিলে থানা পুলিশের একাধিক টিম সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা ও তার আত্মীয়ের বাড়িসহ সম্ভাব্য স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। পরে কক্সবাজারের কুতুবদিয়া পাড়া থেকে ধর্ষককে তার আত্মীয়ের মাধ্যমে বিকাশে টাকা দেওয়ার কথা বলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পুলিশ টিম গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম