বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সেক্রেটারি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক হামিদুর রহমানের ব্যবহৃত মোটরসাইকেল ২১ মে গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান মৌলভী পাড়ার নিজ বাড়ির তালা কেটে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অধ্যাপক হামিদুর রহমান।
তিনি সাংবাদিককে জানান, রাতে মোটরসাইকেলটি বসায় রেখে গেইট তালাবন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি দরজার তালা কাটা, মোটরসাইকেল নেই। পরে আশেপাশে অনেক খোঁজার পরও আমার মোটরসাইকেলটির কোনো হদিস পাইনি। কোথাও না পেয়ে পরে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।
তিনি আরও বলেন, স্থানীয় কতিপয় বখাটে অন্যায়ের প্রতিবাদের কারণে ফেইসবুকে পরোক্ষভাবে আমাকে বিভিন্নভাবে দেখে নেবেন বলে হুমকি প্রদান করে, যাতে আমি শংকিত। এ অপরাধী চক্র আমার জান মাল ও ব্যবসা প্রতিষ্ঠানের যে কোন ধরনের ক্ষতি করতে পারে আশংকা করছি। আইন শৃঙ্খলা যদি সময়মত ব্যবস্থা গ্রহণ না করে, এলাকা অচিরেই অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি গরু চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্ষম চলছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার এস আই বিল্লাল জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, ইদানিং লোহাগাড়ায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। কিশোর গ্যাং ও বখাটে লোকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি হয়েই চলছে। অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা না হলে তাদের দমন করা কঠিন হয়ে পড়বে। তাছাড়া একজন মানবাধিকার কর্মীর বাড়ি থেকে তালা কেটে মোটরসাইকেল চুরি করা ডাকাতির শামিল। দ্রুত তাদেরকে চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম