দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপান সংবাদের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীসহ ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।গত ২১মে দিবাগত রাতে ও ২২মে ভোর সকালে ওইসকল আসামীদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানাযায়,গত রবিবার দিবাগত রাতে থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মনেয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী ও ওই এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলমগীরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
একইদিন রাতে থানায় কর্মরত উপ পরিদর্শক এসএম রাশেদুল ইসলাম, এসআই মাজহারুল ইসলাম সরকার,মোঃ সামছুদ্দৌহা ও সহকারী উপ পরিদর্শক জহিরুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন,নারী ও শিশু নিঃ দমন মামলার পলাতক আসামী মোঃ কামাল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ করিম মিয়া জিআর পরোয়ানা ভুক্ত আসামী হুমায়ন কবিরকে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম