বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী গ্রেফতার


DhakaReport24.com || 2023-05-21 18:35:00
সাতকানিয়ায় ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী গ্রেফতার

 

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।গত (২০ মে)শনিবার দিবাগত রাতে উপজেলার ছদাহা হাঙ্গর রাজঘাটা এস.আই পার্ক কনভেনশন সেন্টার এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হতে ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশসুত্রে জানাযায়,গত শনিবার গভীররাতে থানার উপ-পরিদর্শক (এসআই)মোহাম্মদ খাইরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা হাঙ্গর রাজঘাটা এলাকার এস.আই পার্ক কনভেনশন সেন্টার এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহণ যাত্রী কামাল মোস্তফা (২৫)কে তল্লাসীকালে তার  পরিহিত প্যান্টের ডান পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কামাল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের 
খেরুনতলী আব্দুল করিম কোম্পানীর বাড়ীর আব্দুল করিমের ছেলে।

গত(২১ মে)রবিবার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাহিদ আহমেদ সরকার সাতকানিয়া থানার  বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ এর রিমান্ডের আসামী শেখ আহাম্মদ (৩৫), খানে আলম প্রঃ আব্দুল খালেক (৩২)কে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।তাছাড়া থানার অন্যান্য অফিসারগন থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক জিআর পরোয়ানা পলাতক ১ জন, নিয়মতি মামলার ১ জন এবং জিআর-সিআর পরোয়ানাভুক্ত মোট ৩ জন আসামীসহ সর্বমোট ৮ আসামীকে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম