বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় পুলিশের অভিযানে সাবেক চেয়ারম্যান ও ২ ডাকাতসহ গ্রেফতার ৫


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-15 17:11:15
সাতকানিয়ায় পুলিশের অভিযানে সাবেক চেয়ারম্যান ও ২ ডাকাতসহ গ্রেফতার ৫

চট্টগ্রামের সাতকানিয়া পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সাবেক ১ ইউপি চেয়ারম্যান, ২ দুইজন ডাকাত সহ পাঁচজন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করেছেন ।

গত (১৪ মে) রবিবার দিবাগত রাত হতে গত (১৫মে) সোমবার সকাল পর্যন্ত থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক মোঃ আবু বকর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২ নং খাগরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরোয়ানাভুক্ত আসামী মো জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত চেয়ারম্যান জসিম খাগরিয়া ইউনিয়নের ৫ নং ওয়াডর্রে  মজিদের পাড়ার মৃত নেয়াজুর রহমানের ছেলে।

একই রাতে থানার উপ-পরিদর্শক  মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয়  ফোর্স সহ খাগরিয়া ইউনিয়নের মজিদের পাড়ায় অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত ডাকাত আবদুল গফুর (৫২), সহকারি উপ পরিদর্শক  মোঃ আবুল কালাম সঙ্গীয়  ফোর্স সহ অভিযান পরিচালনা করে  মোঃ রফিক প্রঃ ডাকাত রফিক (৪৪), উপ পরিদর্শক  মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত তৌহিদুল ইসলাম (২৭), উপ- পরিদর্শক মো আবু বক্কর অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফোরকানকে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম