মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে ১১ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন এর নেতৃত্বে স্বেচ্ছায় গরিব ও অসহায় কৃষক রেজাউল করিম ভোলার ১২০শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে দেওয়া হয়।
কর্মসূচিতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক পিকলু দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নজির আহমদ, কার্যনির্ববাহী সদস্য রমিজ ভান্ডারী, বাবু তালুকদার, মোস্তফা কামাল, জালাল আহমদ, খাগরিয়া ইউনিয়ন সভাপতি রমিজ, সাধারণ স¤পাদক ওয়াহিদুর রহমান ফরিদ, নুরুল ইসলাম, সুমন দাস, কেওচিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ লোকমান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-সভাপতি নুরুল আলম, আবুল কাদের, ওসমান আলী, মনজুরুল আলম, বাদশা মিয়া, হাফিজুর রহমান,মোজাফফর আহমদ, কলিমুলীধফাহ, আবু সাদেক সহ সাতকানিয়া উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম