বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে তুলাতুলী বস্তির আগুন নিয়ন্ত্রণে


DhakaReport24.com || 2023-05-01 13:37:15
চট্টগ্রামে তুলাতুলী বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার তুলাতুলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে যায় প্রায় ২০টি বসত ঘর। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বস্তির কাঁচা ঘরগুলো একটার সঙ্গে অন্যটি লেগে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বস্তির কিছু কাঁচাবসত ঘর পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম