বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

>> চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি

>> আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

>> সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ১০৫ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-15 19:06:15
সাতকানিয়ায় ১০৫ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশিয় তৈরি ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।আজ(১৫ এপ্রিল)শনিবার ভোর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিযনের  জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকা হতে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।


পুলিশসুত্রে জানাযায়,আজ শনিবার সাতকানিয়া থানার উপ পরিদর্শক  মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ১০নং কেঁওচিয়া ইউপিস্থ জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে দেশিয় তৈরি ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন  মোঃ সৈয়দ নুর (৫৫) ও মোঃ আব্দুল শুক্কুর (৪৯)।


গ্রেফতারকৃত সৈয়দ নুর কক্সবাজার জেলার চকরিয়া থানার আজিজ নগর হারবাং উত্তর ভিলিজার পাড়ার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে ও শুক্কুর একই থানার হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিজনগর কোরবানিয়া ঘোনার মৃত আব্দুর ছোবাহানের ছেলে।


সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও মাদক পাচারের দায়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।