চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।আজ (৭ এপ্রিল )শুক্রবার ভোর রাতে ঐসকল আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য ইয়াবা জব্দ করা হয়।
থানা পুলিশসুত্রে জানাযায়, থানায় কর্মরত এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ১০ নং কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহন তল্লাশী করে ইয়াবা কারবারী মোঃ জয়নাল উদ্দিন(৩৭) ও মোঃ সৈয়দ হোসেন(৫৫) কে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত জয়নাল কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা এলাকার ২ নং ওয়ার্ডের মৌলভী বাজার হাজী আবুল হাসেমের বাড়ীর
মৃত আবুল হাশেম এর ছেলে ও গ্রেফতারকৃত সৈয়দ একই জেলার ওই থানার সদর ইউনিয়নের ডেইল পাড়া ৬ নং ওয়ার্ডের
মৃত আলী হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম