বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-02 17:18:45
সাতকানিয়া ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।  

গত (১ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জানাযায়,সাতকানিয়া থানায় কর্মরত এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ১০ নং কেঁওচিয়া ইউপিস্থ লালপুল এবং পাঠানীপুল এর মাঝখানে NBM ব্রিক ফিল্ডের সামনে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের উপর হতে দেলোয়ার হোসেন (২৫) ও মোঃ দেলোয়ার হোসেন (৩৫)কে গ্রেফতার করে তাদের তল্লাশীকালে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার (২৫) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলাবাদ মোতালেব মেম্বারের বাড়ির জামাল হোসেন প্রঃ মনু মিয়ার ছেলে ও মো দেলোয়ার (৩৫) একই উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া চৌকিদার বাড়ি ৯নং ওয়ার্ডের আলী আহম্মদের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান,ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০ (খ) রুজু করা হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম