বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


মামুনুল হক, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-21 18:31:30
সাতকানিয়ায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। আমেরিকা-সুইজারল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা ইউরোপ আমেরিকা সেই তুলনায় বাংলাদেশ আজ যে অনেক ভালো আছে তার কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। কৃষক' রত শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে ব্যাংক বন্ধ হয় না বললেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন। বিএনপি-জামায়াত আমলে সংঘটিত কৃষক হত্যা দিবস উপলক্ষে ২০ মার্চ সোমবার বিকেল ৪টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত এক কৃষক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাই আমাদের সাহস, তিনিই আমাদের অনুপ্রেরণা। আধুনিক ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মত বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান।’

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি আতাউল করিম আতিক, সাধারণ সম্পাদক। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সদস্য হাছিনা জাফর, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, এডভোকেট প্রদীপ দাশ, মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম আসাদ, নুরুল আবছার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের। সমাবেশ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম