বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

২০ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে


DhakaReport24.com || 2023-03-12 10:19:30
২০ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

অবশেষে নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুন। প্রায় ২০ ঘণ্টা পর রোববার (১২ মার্চ) সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাতে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না। তবে এখনো ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। সকাল ৭টায় আগুন নিভে গেছে। তবে কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা চলে গেছেন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।

শনিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দিনব্যাপী ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। শুকনো তুলায় আগুন ছড়িয়ে পড়া ও পানির তীব্র সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সহায়তা চাওয়া হলে রাত ১১টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজে যোগ দেয়।

কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, গুদামে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েল্ডিয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, কাজের সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম