বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

আগামীকাল সাতকানিয়ায় যাচ্ছেন উপ-মন্ত্রী নওফেল ও ব্যারিস্টার বিপ্লব


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 18:19:15
আগামীকাল সাতকানিয়ায় যাচ্ছেন উপ-মন্ত্রী নওফেল ও ব্যারিস্টার  বিপ্লব

আগামীকাল (১০ মার্চ)শুক্রবার সকালে চট্টগ্রামের  সাতকানিয়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়িস্থ এম.এ মোতালেব কলেজে এইচ এস সি শিক্ষার্থীদের নবীন বরণ ও আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-মন্ত্রী নওফেল প্রধান অতিথি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব প্রধান বক্তা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 


এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপি। অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন কলেজ অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী।