বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ার বাজালিয়ায় ইউনিয়ন পর্যায়ে সর্ববৃহত্তম শহীদ মিনার উদ্বোধন


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 15:49:45
সাতকানিয়ার বাজালিয়ায় ইউনিয়ন পর্যায়ে সর্ববৃহত্তম শহীদ মিনার উদ্বোধন

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের কাংখিত শহীদ মিনার উদ্বোধন  করা হয়। আজ(৯ই মার্চ)বৃহস্পতিবার সকালে বাজালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক  মো:সেলিম,বিশিষ্ট ব্যাংকার আজাদ সিকদার,ও বাজালিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ছাত্রলীগ নেতা মো:শাকিলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাংসদ নজরুল ইসলাম বলেন- এরকম প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে যাতে জাতির বীর সন্তানদের সম্মানে শহীদ মিনার নির্মিত হয় সেজন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। তিনি বাজালিয়া ইউনিয়ন পরিষদের উত্তরোত্তর ভবিস্যত মঙ্গল কামনা করেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তাপস দত্ত বলেন-আমি মনে করি আমার এই বাজালিয়া পরিষদের নির্মিত শহীদ মিনারের মত বড় সাতকানিয়ায় অন্য কোন ইউনিয়ন পরিষদে  শহীদ মিনার নেই, হয়তো স্মৃতি স্তম্ভ থাকতে পারে, তাই এটা অবশ্যই  আমাদের জন্য গর্বের বিষয়।