প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট মানুষ দরকার তার জন্য খেলাধুলা বিকল্প নেই। তাই প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র গড়ে তুলতে নির্দেশনা দিয়েছে। চরপাথরঘাটা ইউনিয়ন খেলার জায়গা বলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মাঠে ব্যবহার করতো কিশোর যুবকরা।
সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলায় প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ কোন খেলাধুলা জায়গায় নাই বলে জানান জেলা প্রশাসকে।
গত শুক্রবার সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলায় শেষে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন সিডিএ মাঠকে সংস্কার করে বিনোদন কেন্দ্র ও কিশোর যুবকরা খেলার মাঠ তৈরি করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
কর্ণফুলী নদীর তীরে পুরাতন ব্রীজঘাট সিডিএ মাঠে নিয়মিত হত ক্রীয়ার বিভিন্ন আয়োজন।প্রতিদিন হাজার হাজার দর্শক নদীর তীরে খোলা আকাশে বসে খেলা উপভোগ করতো। এছাড়াও মাঠকে ঘিরে প্রতিবছর বৈশাখে সাম্পান বাইচ, আঞ্চলিক সাংস্কৃতিক মেলা, গানের আসর বসত।মাঠটি অবৈধ দখলদারদের ব্যবসা জায়গায় বানিয়ে ফেলেছে।
চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ বলেন, চরপাথরঘাটা ইউনিয়ন কোন মাঠ নাই।সিডিএ মাঠটিই একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার করতো কিশোর যুবকরা। জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছে অতিদ্রুত খেলা মাঠ ও বিনোদন কেন্দ্র তৈরি করতে। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মামুনুর রশিদ বলেন, এখানে আগে থেকেই মাঠ ছিলো। করোনা কারনে তখন খেলা বন্ধ ছিলো। এসময় কিছু অসাধু ব্যবসায়ী এটিকে ব্যবসা কাজে ব্যবহার করেছে। চরপাথরঘাটা ইউনিয়ন কোন মাঠ নাই। জনস্বার্থে অতিদ্রুত মাঠে ব্যবহার উপযোগী করে তুলবো। এবিষয়ে চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি।