বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-08 17:52:15
সাতকানিয়ায় ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন।আজ (৮ মার্চ) বুধবার ভোর সকালে সাতকানিয়া উপজেলার ১৪নং পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর পুরানগড় পাঁচ ঘইরগা পাড়ায় গ্রেফতারকৃত  আসামীর বসত ঘরের নির্মাণাধীন একটি গোসলখানা হতে  ওই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

জানাযায়, গত ৪ মার্চ সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর পুরানগড় পাঁচ ঘইরগা পাড়া এলাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করার সময় প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা জাহেদুল আলম (২৭) এর গুলিতে সেনা সদস্যসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গুলি বর্ষণকারী জাহেদুল আলমকে এজাহারনামীয় আসামী করে সাতকানিয়া থানার মামলা দায়ের করা হয়।তারই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধারের নিমিত্তে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে  থানার উপ পরিদর্শক প্রবীণ দেব ও শামসুদ্দোহা গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ মার্চ বুধবার ভোর পাঁচটার সময় কক্সবাজার জেলার উখিয়া থানার অর্ন্তগত পালংখালী এলাকা হতে পলাতক আসামী জাহেদুল ইসলামকে গ্রেফতার  করে  ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য  সাতকানিয়া থানাধীন ১৪নং পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর পুরানগড় পাঁচ ঘইরগা পাড়ায় ধৃত আসামীর বসত ঘরের নির্মাণাধীন একটি গোসলখানা হতে ১টি দেশীয় অস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ ইয়াসির আরাফাত অস্ত্র ও কার্তুজ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।