বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-08 12:33:30
সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন

“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংরাম” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। 

০৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ এর পক্ষে উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেভ সিআইপি, উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতকানিয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ ইয়াছিন আরফাত, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পক্ষে ডা. একেএম আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য্য, ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ন কার্ণানাইন। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রোগ্রামার আনোয়ান হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সহকারি কমিশনার ভূমি আরাফাত সিদ্দীকি, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরফাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট অব: আবু তাহের, সাতকানিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি কর্মকর্তা কোহিনুর আকতার প্রমুখ।