বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অফিস উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-04 20:14:00
সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অফিস উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কার্যক্রম সুষ্ট ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কোর্ট রোড সংলগ্ন প্রিফার সিটি কবির টাওয়ারে নতুন অফিস শুভ উদ্বোধন উপলক্ষে সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

৪ মার্চ শনিবার দুপুর ২টা থেকে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (প্রশাসন-১) ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুল মজিদ ওসমানী। সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক রিদুয়ানুল হক, সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন, তৌহিদুর রহমানসহ সাতকানিয়া পৌর এলাকায় কর্মরত ব্যবসায়ী ইন্নে আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, মোঃ হায়দার, মো: জসীম, মো: শাহাজাহান, মো: মহিউদ্দীন,  হেলাল উদ্দীন, মো: ফয়সাল, আহমদ হোসেন, এনামুল হক প্র: মনু, মো: নাছির, মো: জাহেদ, মো: আজাদ, আবদুল মজিদ, হাছি মিয়া, সাদ্দাম হোসেন, আবদুল আলিম, হোসেন মুহাম্মদ সায়েম, মনির আহমদ, মোঃ গিয়াস উদ্দীন, জানি আলম, নাছির উদ্দীন(২), মো: ইউছুপ, মো:রফিকুল ইসলাম জসীম, মো: শহিদুল ইসলাম, মো: নুর আলী, মো: আনাচ, মো: সোহেল ও পৌরসভার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। 

পূর্বাহ্নে প্রধান অতিথি ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তিতে প্রায় অর্ধশাতদিক রুগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে সহযোগীতা করেন ইব্রাহীম শাকি।