চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ,একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপারসহ ২জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল ময়মনসিংহ তারাকান্দা চরপাড়া এলাকার নুর উদ্দিনের পুত্র ফরিদ মিয়া(২৫) এবং জোরালগঞ্জ সোনাপাহাড় এলাকার মৃত সমশুল হকের পুত্র নুর হোসেন সবুজ (২৭)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী কার্গো ট্রাক(যাহার রেজিঃ নং ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪) তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬০হাজার পিস ইয়াবা, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপারসহ ২জনকে আটক করা হয়।জব্দ কৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম
https://youtu.be/C-vaz4J2Btc