চট্টগ্রামের কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার রাত ১২ টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্ণফুলীবাসী।
উপজেলার আবদুল জলিল চৌধুরী কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও রাজনীতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
একুশের প্রথম প্রহরে আবদুল জলিল চৌধুরী কলেজের শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী ও কর্ণফুলী থানা পুলিশ প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা অর্পণ করে শহীদ মিনারের বেদিতে ফুল দেন।
এরপর উপজেলা আ.লীগ, ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়।
কর্ণফুলী উপজেলা প্রেস ক্লাব :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কর্ণফুলী প্রেস ক্লাবের পক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান তালুকদার, কর্ণফুলী প্রেস ক্লাব সভাপতি মোর্শেদ নয়ন এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের পক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ,এম সাইফুদ্দিন,
যুগ্ন আহ্বায়ক সাঈদ হোসেন রিমন,কফিল উদ্দিন, গিয়াস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ: চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার রাত ১২ টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমেদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ সফিকুল আলম (সকির), কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির আহমেদ মার্শাল,চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবু তাহের ,৩নং ওয়ার্ডের মেম্বার ফরিদ জুয়েল,২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আজাদ,৪নং ওয়ার্ডের মেম্বার তাহের আহমেদ,১নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাইফুদ্দিনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারী উপস্থিত ছিলো।
আজিম হাকিম স্কুল এন্ড কলেজ:
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আজিম হাকিম স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এসময় উপস্থিত ছিলেন আজিম হাকিম স্কুল এন্ড কলেজের নিবার্হী কর্মকর্তা মাষ্টার হাফেজ আহমেদ, প্রধান শিক্ষক মঞ্জুরুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।