বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পটিয়ায় সংবাদকর্মীদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ


DhakaReport24.com || 2023-02-21 20:14:45
পটিয়ায় সংবাদকর্মীদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

মহান ভাষা শহীদ দিবসে শহীদদের স্মরনে চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিতে আসেন পটিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। পটিয়ার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা ভিন্ন এ উদ্যোগ গ্রহন করে। 

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দৈনিক সমকালের পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহ, দৈনিক সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলম, বিজয় টিভির প্রতিনিধি তাপস দে আকাশ, স্কুল শিক্ষিকা মৌসুমী দেব, সকালের সময় প্রতিনিধি নয়ন শর্মা, ইউটিভার রাফিউল আকরাম আলভি, প্রমুখ।

পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, শহীদ মিনারে সবাই ফুল দিয়ে একুশে উদযাপন করে। পটিয়ার মাঠিতে বেড়ে উঠা শিশুদের বাংলা ভাষা সম্পর্কে জানাতে হলে চাই ভিন্ন কিছুর আয়োজন। সে কারণে শিশু-কিশোরদের ছুটির দিনে সংবাদকর্মীরা যে আয়োজন করেছে তা প্রশংসার দাবীদার। এতে করে শিশুরা উৎসাহিত হয়। অনুপ্রানিত হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদকর্মী আহমদ উল্লাহ বলেন, সংবাদকর্মীরা লেখনীর মাধ্যমে সমাজের নানান বিষয় যেমন তুলে ধরেন পাশপাশি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতেও কাজ করেন। মহান ভাষা শহীদ দিবসে পটিয়ার শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে শিশুদের উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম