বায়ান্নোর ভাষা সৈনিকদের স্মরণে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।২১ ফেব্রুয়ারি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ মিলনায়নে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, একুশ নত না হওয়ার স্বপ্ন দেখায়। বাংলা ভাষার মর্যাদাকে রক্ষার্থে যারা শহীদ হলেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটাতে বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিতে হবে।
অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত, সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, পৌর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক লিটন, আয়ুব চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, নবাব মিয়া রকিব, সাখাওয়াত হোসেন, আব্দুল গফুর, সায়েদ হোসেন বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম