বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সোহেল রানা - আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-20 18:02:00
আনোয়ারা উপজেলায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী বিএনপি-জামায়াত পদযাত্রার নামে সন্ত্রাস, সহিংসতা রাজনীতি, অস্ত্রের মহড়া এবং জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ। ২০ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলা চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব শওকত ওসমান ভাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজত হরতাল নৈরাজ্যের মাধ্যমে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে শেখ হাসিনার উন্নয়নের এই যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করলে রাজপথে তার জবাব দেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাকির/আরএএম