বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-20 17:40:15
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্নআহবায়ক ও মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দ:জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম।

রবিবার ১৯শে ফেব্রæয়ারি বিকাল ৪টায় সাতকানিয়া উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে সাতকানিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া আলফা হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলও সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম সোহেল, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আরফাতুল্লাহ, ৮নং ওয়ার্ডের রাসেল, কাউন্সিলর আরিফ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো:আলি, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, মো:কামাল উদদীন, আবুল হোসেন মনু, আব্দুর রহিম জয়, আব্দুল হালিম, তোফায়েল আহমদ, শফিউল হক পলাশ, বোরহান, আবুল ফয়েজ, জুয়েল, শাহআলম, মিজানুর রহমান, মন্জুর, তৌফিকুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো:ইদ্রিস, কলেজ ছাত্রলীগনেতা আনোয়ারসহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে আ ন ম ফরহাদুল আলম বলেন-জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে যুবলীগ আগামি নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এবং পরাজিত শক্তিকে নস্যাৎ করেই যুবলীগ ঘরে ফিরবে।

এদিকে সভাপতির বক্তব্যে আ ন ম সেলিম চৌধুরী বলেন-এই জনপদের সকল দূর্দশায় এমপি নদভীর নেতৃত্বে যুবলীগ সবসময় মাঠে ছিল এবারেও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে নদভীর নেতৃত্বে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ সবসময় রাজপথে থেকেই জ্বালাও পোঁড়াও কর্মসূচিকে শক্তহাতে দমন করবে।