বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় গন্ধগোকুল হস্তান্তর শেখ রাসেল ইকোপার্কে


দেলোয়ার হোসেন রশিদী, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-02-14 14:03:30
উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় গন্ধগোকুল হস্তান্তর শেখ রাসেল ইকোপার্কে

লোকালয় থেকে বিপন্ন প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার করে রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করেছে পদুয়া বন বিভাগ।

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হিন্দুরহাট এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয় এবং ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোরশেদ প্রতিবেদককে জানান, স্থানীয়দের কাছ থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে ১৩ তারিখ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।